বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬ , ০৪:১৪ পিএম

অনলাইন সংস্করণ

#

আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি

ছবি: সংগৃহীত

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনা ঘিরে দেশজুড়ে সমালোচনায় মুখে পড়েছেন ছোটপর্দার পরিচিত অভিনেতা জাহের আলভী। অভিযোগ ওঠে আলভীর পরকীয়ার জেরেই আত্মহত্যা করেছেন ইকরা। শোবিজ আঙ্গনে এ গুঞ্জনও রয়েছে আলভীর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে অভিনেত্রী ইফফাত আর তিথির।

নানা আলোচনা-সমালোচনা ও গুঞ্জনের পর এবার মুখ খুললেন অভিনেত্রী তিথি। প্রেমের গুঞ্জনের বিষয়ে তিনি গণমাধ্যমে বলেন, তার (আলভী) সঙ্গে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। কোনো অফিসে যখন আপনার কলিগ থাকে, আপনি যখন তার সঙ্গে চার-পাঁচ বছর অফিস করবেন, তখন আপনার সঙ্গে তার ভালো বন্ধুত্ব হতেই পারে। আমি আগেও বলছি যে, ইন্ডাস্ট্রিতে আলভী আমার সবচেয়ে ভালো বন্ধু। আগেও অনেক সাক্ষাৎকারে এই কথাটা বলছি।

দেশে ফেরার বিষয়ে তিথি বলেন, অনেকেই অভিযোগ করছেন ‘আলভী তার স্ত্রীকে শেষ দেখা দেখতে আসেননি, তার গার্লফ্রেন্ডকে নিয়ে নেপালে ঘুমিয়ে আছে’—এটা ভুল কথা। আমি পুরো টিমের সঙ্গে গতকাল (২ মার্চ) দেশে এসেছি। যেদিন ইকরা আত্মহত্যা করে ওইদিন একটা টিকিটের জন্য অনেক জায়গায় ফোন দেয়া হয়েছে। প্রথম দিন কোথাও টিকিট পাওয়া যায়নি। পরের দিন টিকিট ব্যবস্থা করে টিমের সবাই দেশে ফিরেছি।

গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ইকরাকে করেন তার পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী ও ইকরা। দীর্ঘ প্রায় ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে।