গণকন্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬ , ০৩:০২ পিএম

অনলাইন সংস্করণ

#

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চালু হলো ‘মা ও শিশু কর্নার’

ছবি : সংগৃহীত

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মা ও শিশুদের জন্য মা ও শিশু কর্নারউদ্বোধন করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ফিতা কেটে এর উদ্বোধন করেন।

জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত এই কর্নারে শিশুদের জন্য ডে-কেয়ার সুবিধা এবং মায়েদের জন্য নিরিবিলি মাতৃদুগ্ধপান কেন্দ্র রাখা হয়েছে। সরকারি দপ্তরে আসা সেবাপ্রত্যাশী মায়েরা যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে সেবা নিতে পারেনএ লক্ষ্যেই কর্নারটি স্থাপন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হকঅতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাসেমসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেনসরকারি দপ্তরে আগত মায়েদের জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানানমা ও শিশু কর্নারের মাধ্যমে দাপ্তরিক সেবায় আসা নারীরা এখন নিশ্চিন্তে কাজ করতে পারবেন।

উদ্বোধন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সচেতন মহলের মতেসরকারি অফিসে নারী ও শিশুবান্ধব এই উদ্যোগ প্রশাসনিক সেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।