গণকন্ঠ প্রতিবেদক

আমেনা বেগম (অর্পিতা অশ্রু)

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:০৪ পিএম

অনলাইন সংস্করণ

#

পর্তুগালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ভাষার অধিকার রক্ষায় ১৯৫২ সালের আন্দোলনে হাজার হাজার মানুষ জীবন দিয়েছিলেন।

সেই চেতনাকে হৃদয়ে ধারণ করে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কমিউনিদাদে দো বাংলাদেশ দো পোর্তো এবং এসপাসো টি’র যৌথ উদ্যোগে পর্তুগালের পোর্তোতে প্রবাসী বাংলাদেশিরা ভাষা শহীদদের স্মরণে একত্রিত হন।


২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পোর্তোর রুয়া শাঁ এলাকায় স্থাপিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ কমিউনিটি অফ পর্তোর সভাপতি শাহ আলম কাজল ও সেক্রেটারি আব্দুল আলিম, এছাড়াও উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন কিরন, মোঃ নজরুল ইসলাম শরীফ, মনিরুল ইসলাম,আবুল কালাম আজাদ, মোহাম্মদ সালাহ উদ্দিন, শাহ জামাল আজাদ, মামুন হাজারী, তাজুল ইসলাম, মোহাব্বত আলম টিপু, পিন্টু প্রধান, নাবিয়ান আজিজ বেলাল, মাছুমুর রহমান, ইমন শাহ, সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন, আরাফাত হোসেন, সোহেল রানা, করিম শহীদ মাস্টার, উজ্জ্বল,কফিল উদ্দিন ভূঁইয়া শাকিল, ফিরোজ, রিপন, সোহেল, অনিক,সালাহ্ উদ্দিন বাপ্পী সহ আরো অনেকেই।


অনুষ্ঠানে বক্তারা বলেন, মাতৃভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির আত্মপরিচয় ও সাংস্কৃতিক অস্তিত্বের প্রতীক। ভাষার মর্যাদা রক্ষায় বাংলাদেশের আত্মত্যাগ আজ বিশ্বব্যাপী স্বীকৃত।


পরে বাতালিয়া সেন্ট্রো দে সিনেমায় সাংস্কৃতিক পর্ব ও ‘ইন্টারকালচারালিদাদে ২০২৪’ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। দিনব্যাপী আয়োজনে কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনা এবং আলোচনা সভার মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরা হয়। সবশেষে আয়োজন করা হয় প্রীতি নৈশভোজের।