প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ
ছবি : সংগৃহীত
নাটোরের নলডাঙ্গায় বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনা ঘটেছে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার ছাতারভাগ এলাকায়।
বিএনপির পক্ষ থেকে বলা হয়, কয়েকজন ব্যক্তি হঠাৎ করে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কার্যালয়ে প্রবেশ করে আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করেন। ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম আরিফ, মোকলেসুর রহমান, কাসেমসহ কয়েকজন এই হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।