প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ
ছবি : সংগৃহীত
বান্দরবান শহরে জেলা আওয়ামী লীগের অফিসে টাঙানো ব্যানার পুড়িয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জেলা আওয়ামী লীগের অফিসে টাঙানো ব্যানারটি দেখতে পেয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা গিয়ে ব্যানারটি নামিয়ে পুড়িয়ে দেয়।
এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে দৈনিক জনকণ্ঠকে বলেন, বিষয়টি আমরা শুনেছি। ব্যানারটি কারা টাঙ্গিয়েছে এবিষয়ে আমরা এখনো কোন অভিযোগ পাইনি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।