গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৪৪ পিএম

অনলাইন সংস্করণ

#

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পোর্তো পর্তুগাল শাখা বিএনপির শ্রদ্ধা নিবেদন

ছবি: সংগৃহীত

নানা আয়োজনের মধ্য দিয়ে পোর্তো পর্তুগাল শাখা বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়েছে। 


এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান আহ্বায়ক মামুন হাজারী এবং সদস্য সচিব তাজুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন। তারা বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় একুশের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিন্টু প্রধান, মাছুমুর রহমান, আজিজ আহমেদ, বাদশা ইসলাম, সাইফুর রহমান, আরাফাত হোসেন, মইন উদ্দীন, হোসেন রনি, মনির মোল্লা, স্বপন পাটোয়ারী, রিপন, আনোয়ার অপু সহ পোর্তো শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা।


আয়োজকরা জানান, ভাষা শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে অনন্য অধ্যায় হয়ে থাকবে এবং প্রবাসে থেকেও বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে তারা বদ্ধপরিকর।