মুহাম্মদ সোহান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ , ০১:২৭ এএম
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজমুল আহসান হলের ৬৩ ও ৬৪তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে শাখা ছাত্রশিবির।
রবিবার (১ মার্চ) হল প্রাঙ্গণে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রশিবিরের বাকৃবি শাখার সভাপতি কৃষিবিদ আবু নাছির ত্বোহা, শাখা সেক্রেটারি কৃষিবিদ আব্দুল্লাহ আল মঈন। এছাড়াও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ওই আয়োজনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতি আবু নাছির ত্বোহা বলেন, পবিত্র রমজান আমাদের জীবনে রহমত, বরকত ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে আসে। এই মাসের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে ইফতার ভাগাভাগির আনন্দে। একটি খেজুর কিংবা এক গ্লাস পানি ভাগ করে নেওয়ার মধ্যেই তৈরি হয় ভালোবাসা, ভ্রাতৃত্ব ও মানবতার বন্ধন।
তিনি আরও বলেন, এই মহৎ চেতনাকে সামনে রেখেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিয়মিতভাবে এমন আয়োজন করে আসছে। সংযম, ত্যাগ ও কল্যাণের শিক্ষাই পারে একটি সুন্দর সমাজ ও আদর্শ জাতি গঠন করতে।