গণকন্ঠ প্রতিবেদক

মেহেদী হাসান মেহের বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬ , ০৬:৫৯ পিএম

অনলাইন সংস্করণ

#

বাঞ্ছারামপুরে ২০ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান জব্দ

ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের এক বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। সোমবার (৩ই মার্চ) দুপুরে উপজেলার দড়িকান্দি ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর মডেল থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে দড়িকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভোরের বাজারের পশ্চিম পাশে হাজী মতিন মিয়ার বাড়ির পেছনে অবস্থান নেয়। এ সময় নবীনগর-বাঞ্ছারামপুর সড়কের পাকা রাস্তার ওপর পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি নীল ও হলুদ রঙের পুরাতন পিকআপ ভ্যান ফেলে চালক পালিয়ে যায়।


পরে পুলিশ পরিত্যক্ত পিকআপ ভ্যানটি (রেজি. নং: ঢাকা মেট্রো-ন-১৪-৯৪৩৭) তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করে। উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় মাদকদ্রব্য ও গাড়িটি জব্দ করা হয়।


এ ঘটনায় অজ্ঞাতনামা একজনকে আসামি করে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি)। পলাতক আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।