আমিন আবির, মুগদা প্রতিনিধি।
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:৩৯ এএম
অনলাইন সংস্করণ
ছবি; গণকন্ঠ
বাংলাদেশ প্রেস ক্লাব মুগদা থানা শাখার উদ্যোগে মুগদা প্রেসক্লাবে সম্প্রতি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
সভায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন ইস্যু, এলাকার উন্নয়ন, মাদক প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।
এমপি হাবিব সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে বলেন, “সমাজের অসংগতি তুলে ধরতে এবং উন্নয়ন কার্যক্রম জনগণের সামনে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।” তিনি মুগদা এলাকার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে মুগদা প্রেসক্লাবের সভাপতি রবিন ও সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন বক্তব্য রাখেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক মো: মাহবুব রহমান (সাগর), সাংগঠনিক সম্পাদক আল আমিন আবির ও প্রচার সম্পাদক প্রিয়া চৌধুরীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকদের পক্ষ থেকে এমপি হাবিবুর রহমান হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়।