গণকন্ঠ প্রতিবেদক

প্রণয় জ্যোতি দেওয়ান, রাঙ্গামাটি প্রতিনিধি।

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৪০ পিএম

অনলাইন সংস্করণ

#

বিলাইছড়িতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান: ব্যবসায়ীকে জরিমানা

ছবি; গণকন্ঠ

রাঙামাটির বিলাইছড়ি বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ও অসাধু ব্যবসায়ীদের সতর্ক করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসনাত জাহান খান।

ম্যাজিস্ট্রেট বাজারের বিভিন্ন মুদি দোকান, হোটেল ও মুরগির দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা এবং গুণগত মান যাচাই করেন।


 মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ধারায় ‘মোঃ কবির স্টোর’ নামক একটি প্রতিষ্ঠানকে ৫০০ টাকা জরিমানা করা হয়।


অনেক দোকানে মূল্য তালিকা না থাকা অথবা অস্পষ্ট তালিকা থাকায় ব্যবসায়ীদের কড়া সতর্কবার্তা দেওয়া হয়।


​ইউএনও হাসনাত জাহান খান জানান, "ব্যবসায়ীদের আগেই মূল্য তালিকা টাঙানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। আজ অনেককে সচেতন করা হয়েছে। ভবিষ্যতে একই অবহেলা পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"


​বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি রতন চক্রবর্তী বলেন, "আমরা সমিতির পক্ষ থেকে বারবার সবাইকে মূল্য তালিকা রাখার অনুরোধ করছি। আমাদের লক্ষ্য ক্রেতারা যেন ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারেন।"


​অভিযান চলাকালে ইউএনও অফিসের সজীব চাকমা এবং বিলাইছড়ি থানার এসআই ইকরামের নেতৃত্বে পুলিশের একটি টিম উপস্থিত ছিল। বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।