গণকন্ঠ প্রতিবেদক

ইঞ্জিঃ মো. আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার।

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:১১ এএম

অনলাইন সংস্করণ

#

ব্রাহ্মণবাড়িয়ায় টানা ১৬তম বার শ্রেষ্ঠ এসআই মাহবুবুল আলম

ছবি; গণকন্ঠ

ব্রাহ্মণবাড়িয়ায় ধারাবাহিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ টানা ১৬তম বারের মতো শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে নির্বাচিত হয়েছেন মাহবুবুল আলম। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশের জানুয়ারি/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ।


পুলিশ সুপার মাহবুবুল আলমের হাতে পুরস্কার তুলে দেন এবং বলেন, ডাকাতি মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিলের অগ্রগতি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।


জানা যায়, বিজয়নগর থানার গুরুত্বপূর্ণ মামলার তদন্তে পেশাদারিত্ব, পলাতক আসামি গ্রেপ্তারে দক্ষতা এবং থানার কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি ধারাবাহিকভাবে এ সম্মান অর্জন করে আসছেন। তার এই সাফল্য সংশ্লিষ্ট থানা ও জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।


পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় এসআই মাহবুবুল আলম বলেন, এ অর্জন তাকে দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করেন।