রবিউল মোল্লা, শরীয়তপুর প্রতিনিধি।
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
ছবি; সংগৃহীত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শরীয়তপুর জেলা শাখার ২০২৬ সেশনের নতুন 'সেটআপ' সম্পন্ন হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাখাওয়াত কাউসার এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান নিরব।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) শরীয়তপুর জেলা শাখার সদস্যদের উপস্থিতিতে 'সদস্য সমাবেশ' অনুষ্ঠিত হয়। এই সমাবেশের মাধ্যমেই আগামী এক বছরের জন্য নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ফরিদপুর শহর সভাপতি মুয়াজ বিল্লাহ।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন:
মাওলানা আব্দুর রব হাশেমী, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, শরীয়তপুর জেলা। জনাব শহিদুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি ও সাবেক জেলা সভাপতি।
সমাবেশে বক্তারা নবনির্বাচিত নেতৃবৃন্দকে মোবারকবাদ জানান এবং আগামী সেশনে ইসলামী আন্দোলনের কাজকে আরও গতিশীল করার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে শাহিন আহমেদ বলেন, "ছাত্রসমাজকে নৈতিক ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে ছাত্রশিবির অগ্রণী ভূমিকা পালন করবে।"
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করানো হয়। এরপর নবনির্বাচিত সভাপতি ছাত্রশিবিরের ঐতিহ্য হিসেবে দেশ ও জাতির সমৃদ্ধি এবং সংগঠনের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।