গণকন্ঠ প্রতিবেদক

মো: রাব্বি, রাঙ্গাবালী প্রতিনিধি:

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:১২ পিএম

অনলাইন সংস্করণ

#

চর আন্ডা খেয়া পারাপারে যাত্রীদের ভোগান্তি, স্থায়ী বেড়িবাঁধ হলে মিলবে স্বস্তি

ছবি: সংগৃহীত

রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়ন-এর চর আন্ডা এলাকায় খেয়া পারাপারে প্রতিদিন যাত্রীদের ভোগান্তির চিত্র দেখা যায়।


এ পথে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। তবে খেয়া পারাপারে সময়ের ব্যবধান বেশি হওয়ায় অনেক সময় যাত্রীদের ঘাটে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এতে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের গন্তব্যে পৌঁছাতে দেরি হয়।

এছাড়া সন্ধ্যার পর পারাপারের ক্ষেত্রে ভাড়া কিছুটা বেশি গুনতে হয় এবং রাত্রে যদি বেশি হয়ে যায় টাকা সংখ্যা বাড়তে থাকে বলে যাত্রীরা জানান, এবং আরো বলে থাকেন যাত্রীরা জরুরী কোন সেবার জন্য পড়তে হয় চরম ভোগান্তিতে যা সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ সৃষ্টি করে।


স্থানীয়দের মতে, যদি চর মোন্তাজের সাথে একটি স্থায়ী বেড়িবাঁধ বা সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয়, তাহলে যাতায়াত অনেক সহজ ও সুবিধাজনক হবে। এতে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের সময় ও খরচ দুটোই কমবে এবং এলাকার সার্বিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।