মোজাম্মেল হক হাছান,ফেনী প্রতিনিধি।
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৩০ পিএম
অনলাইন সংস্করণ
ছবি; গণকন্ঠ
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ডাক দিয়ে যাই ফেনীর উদ্যোগে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মানবিক সহায়তার অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাক দিয়ে যাই ফেনী জেলা সভাপতি এইচ,এম ইব্রাহীম, সিনিয়র সহ সভাপতি মোঃ ফিরোজ আহম্মদ, মোহাম্মদ নেজাম উদ্দীন, সাধারণ সম্পাদক সোহেল ইউসুফ, অর্থ সম্পাদক মোজাম্মেল হক হাছান, শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মনির হোসেন, সহ শিক্ষার্থী কল্যাণ সম্পাদক নুর হোসেন সহ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণকৃত ইফতার ও ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তৈল, চিনি, ছোলা, সেমাই, দুধ সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। পড়ালেখার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।