গণকন্ঠ প্রতিবেদক

লিয়াকত আলী, ডিমলা প্রতিনিধি।

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৪৩ পিএম

অনলাইন সংস্করণ

#

ডিমলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মুড়ি মিলকে জরিমানা

ছবি; গণকন্ঠ

নীলফামারীর ডিমলা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি মুড়ি মিলকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে খাদ্য প্রস্তুতে ব্যবহৃত প্রায় ২০০ কেজি অস্বাস্থ্যকর উপকরণ (হাইড্রোজ) জব্দ করে ধ্বংস করা হয়।

(১৭ ফেব্রুয়ারি) সকালে ডিমলা গার্লস স্কুল সংলগ্ন আদিল মুড়ি মিলে এই অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর একটি টিম।


অভিযানকালে মিলটিতে সংরক্ষিত প্রায় ২০০ কেজি হাইড্রোজ পাওয়া যায়, যা খাদ্য প্রস্তুত প্রক্রিয়ায় ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে।


 পরে তাৎক্ষণিকভাবে এসব অস্বাস্থ্যকর উপকরণ জব্দ করে ধ্বংস করা হয়।

এ সময় আরও বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় মিলের মালিক লিজুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণে কোনো ধরনের অনিয়ম ও ভেজাল বরদাশত করা হবে না বলেও তারা কঠোর হুঁশিয়ারি দেন।


স্থানীয় সচেতন মহল এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের নিয়মিত অভিযান জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।