গণকন্ঠ প্রতিবেদক

মকবুলার রহমান, ডোমার প্রতিনিধি।

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:১৯ পিএম

অনলাইন সংস্করণ

#

দলের ভাবমূর্তি নষ্ট করলে ছাড় নয়: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের কঠোর হুঁশিয়ারি

ছবি; গণকন্ঠ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ বা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, ব্যক্তি যে-ই হোক না কেন, চেয়ারম্যান, মেম্বার কিংবা যেকোনো পর্যায়ের নেতা, অপরাধ প্রমাণিত হলে সঙ্গে সঙ্গেই দল থেকে বহিষ্কার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সম্প্রতি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি স্পষ্ট করে জানান, জনগণের আস্থা অর্জনই রাজনীতির মূল শক্তি, আর সেই আস্থা নষ্ট করে এমন আচরণ কোনোভাবেই সহ্য করা হবে না।


এ সময় তিনি বলেন, “দল জনগণের জন্য, ব্যক্তির জন্য নয়। কেউ যদি নিজের স্বার্থে বা ক্ষমতার অপব্যবহার করে মানুষের ক্ষতি করে, তাকে এক সেকেন্ড সময়ও দেওয়া হবে না। তদন্তের পর প্রমাণ মিললে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”


তিনি নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে আরও বলেন, মানুষের মন জয় করতে জোর বা প্রভাব নয়, দরকার ভালোবাসা ও আচরণ। জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে পারলেই দল শক্তিশালী হবে।


স্থানীয় রাজনীতিতে শৃঙ্খলা ও ইতিবাচক কর্মকাণ্ড বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করারও আহ্বান জানান তিনি। তাঁর মতে, জনগণের সেবা ও সততা ধরে রাখতে পারলেই রাজনৈতিক সংগঠনের প্রতি মানুষের আস্থা বাড়বে।