সুমন শেখ, রাজবাড়ী প্রতিনিধি।
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:২৩ এএম
অনলাইন সংস্করণ
ছবি; উদ্ধারকৃত জাল ও জেলে
পদ্মা নদীতে জাটকা ইলিশ রক্ষা অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল সহ এক জেলেকে আটক করেছে নৌপুলিশ।
দৌলতদিয়া নৌপুলিশের ইনচার্জ ত্রিনাথ শাহা জানান, আজ সকাল হতে বিকেল পর্যন্ত জাটকা ইলিশ রক্ষা ও সংরক্ষণ অভিযান—২০২৬ উপলক্ষে এক বিশেষ অভিযান চলাকালীন সময়ে পদ্মা নদীর কলা বাগান নামক স্থান থেকে নিষিদ্ধ ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ'সহ শাহ আলম সেখ (২২) নামে এক জেলেকে আটক করা হয়। সে গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া ইউনিয়নের আইনুদ্দিন প্রামানিকের পাড়া গ্রামের মোঃ হিরু সেখের ছেলে। এসময় ৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত ইলিশ মাছ নিকটস্থ মাদ্রাসায় বিতরন করা হয়। এছাড়াও
একলক্ষ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আটক জেলের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরন করার প্রক্রিয়া চলছে। অভিযানে অংশ নেন, গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব মোঃ আনোয়ারুল ইসলাম এবং দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ সদসরা।