গণকন্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৪৪ পিএম

অনলাইন সংস্করণ

#

দুর্নীতি দূর করার জন্য দায়িত্ব নিয়েছি: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতি দূর করার জন্য দায়িত্ব নিয়েছি। যত দ্রুত সম্ভব স্থানীয় নির্বাচনগুলো করার চেষ্টা করবো। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, চ্যালেঞ্জ নিয়ে এসেছি, সেই চ্যালেঞ্জ হচ্ছে জাতি গঠনের চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী বলেছিলেন, তার প্ল্যান আছে। মন্ত্রিসভা তার পরিকল্পনা বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। গণতন্ত্র নিয়ে সামনে এগোতে চাই। আমাদের সব কিছুর মধ্যে গণতন্ত্র থাকবে।

সবার সহযোগিতায় এই মন্ত্রণালয়কে ডাইনামিক মিনিস্ট্রি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মানুষের সমস্যা সমাধানে কাজ করবো। ফ্যামিলি কার্ড দেয়া, কৃষকদের সহযোগিতা করা, সামাজিক নিরাপত্তা দেয়া অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো ভালো হয়েছে। অর্থনীতিতে স্থিতিশীলতা এসেছে। সম্মিলিত প্রচেষ্টায় আরও ভালো করতে পারবেন বলে তিনি বিশ্বাস করেন।

মন্ত্রী বলেন, রোজায় দ্রব্যমূল্য নিয়ে আজকের ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে কাজ করবো। আইনশৃঙ্খলার উন্নতি করতে হবে। গণঅভ্যুত্থান, বিপ্লবের পর মুহুর্তে সব ঠিক হয়ে যাবে এটা মনে করার কারণ নেই। এক দেড় বছর পার হয়েছে। অন্তর্বর্তী সরকার নির্বাচন দিয়ে গেছে, একটি নির্বচিত সরকার এসেছে। এটা একটি বড় অর্জন। জাতীয় আন্তর্জাতিকভাবে সবাই বলছে ইনক্লুসিভ নির্বাচন হয়েছে, সেজন্য সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে।

প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের যতটুকু করার দরকার ছিল ততটুকু করতে পেরেছে বলে মনে করে আমার দল। মূল বিষয়টি ছিল, গণতন্ত্রে উত্তরণ। সেটি তারা করতে পেরেছে।