প্রকাশিত: ০১ মার্চ ২০২৬ , ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর কঠোর হুঁশিয়ারি দিয়ে ইরান হামলা জোরদারের ঘোষণা দেওয়ার পর এর পাল্টা জবাব দিয়েছে আমেরিকা। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগে কেউ করেনি; হামলা হলে এমন হামলাই করবেন তারা।
ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘ইরান মাত্রই জানিয়েছে, তারা আজ প্রচণ্ড আঘাত হানবে, যা তারা আগে কখনো করেনি। তাদের সেটা না করাই ভালো। তারপরও তারা যদি সেটা করে, তাহলে আমরা তাদের এমন এক শক্তি দিয়ে আঘাত করব; যা আগে কখনো দেখা যায়নি!’
বিবিসি লিখেছেন, ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও ইসরায়েলে হামলার হুমকি দেওয়ার পর ট্রাম্প এই বার্তা দিলেন।