প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ , ০১:৫৩ এএম
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
রোববার রাতে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলের কাছে অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।
হামলাটি এরবিল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় চালানো হয়, যেখানে মার্কিন নেতৃত্বাধীন জোটবাহিনীর সেনা ও সামরিক অবকাঠামো রয়েছে। হামলার সময় আশপাশের এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
হামলার দায় স্বীকার করেছে ইরানপন্থি সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো। তারা জানায়, এটি তাদের পক্ষ থেকে একটি প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ এবং এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে লক্ষ্য করেই এ আক্রমণ পরিচালনা করা হয়েছে।
এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মার্কিন বা ইরাকি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ হামলাকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান টানাপোড়েনের প্রেক্ষিতে।