গণকন্ঠ প্রতিবেদক

মোঃ ওয়াজেদ আলী, গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি:

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

#

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

প্রতীকী ছবি

গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (আজ) বেলা দেড়টার দিকে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের বাগদা বাজারে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, পিছন দিক থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ব্যাটারিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক রাজু মিয়া নিহত হন।

নিহত রাজু মিয়া (পিতা: মুসা শেখ) উপজেলার মদনপুর গ্রামের বাসিন্দা।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাভার্ডভ্যানের নিচে আটকে পড়া রাজু মিয়াকে উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।