গণকন্ঠ প্রতিবেদক

রাহাত শেখ, গাজীপুর প্রতিনিধি।

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৪০ পিএম

অনলাইন সংস্করণ

#

গাজীপুরে র‌্যাবের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার

ছবি; গণকন্ঠ

গাজীপুরের শ্রীপুর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১ এর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোররাতে পরিচালিত এ অভিযানে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।


র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে একটি আভিযানিক দল শ্রীপুর থানাধীন ধীরাশ্রম সংলগ্ন খুড়িয়া এলাকায় অভিযান চালায়।


 অভিযানে একটি পরিত্যক্ত নির্মাণাধীন ভবনে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।


র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে তারা সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে সক্রিয়ভাবে কাজ করে আসছে। 


এরই ধারাবাহিকতায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।