গণকন্ঠ প্রতিবেদক

সাব্বির, গাজীপুর প্রতিনিধি:

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

#

গাজীপুরে যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন, গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

গাজীপুরে পূর্বশত্রুতার জেরে ওয়াই এম সিদ্দিকী শিবলী (৩৪) নামে এক যুবকের বাম হাতের কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জিএমপির উপ-পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা ফরিদা ইয়াসমিন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে পূর্বশত্রুতার জেরে একদল দুষ্কৃতকারী শিবলীর ওপর হামলা চালায়। ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার পাশাপাশি বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে তারা।


​খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত শিবলীকে উদ্ধার করে এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

​মো. ইলিয়াস (২৮): গাজীপুর মহানগরের সামান্তপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে।​ আফজাল হোসেন (৩৫): একই এলাকার মৃত কাজিম উদ্দিনের ছেলে।


​পুলিশ আরও জানায়, রোববার গাজীপুর মহানগরে অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান এখনও অব্যাহত রয়েছে।