প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫ , ১২:২৮ এএম
অনলাইন সংস্করণ
শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের জহিরিয়া মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান।
সমাবেশে মুফতি আব্দুল হান্নান বলেন, "আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার ভাষণে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। আমরা স্পষ্টভাবে বলেছি, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হতে পারে না।"
তিনি আরও বলেন, "জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। খুনি শেখ হাসিনাসহ ফ্যাসিস্টদের যে সকল নেতৃবৃন্দ রয়েছে, তাদের বিচার করতে হবে।" তিনি হুঁশিয়ারি দেন, "যারা আওয়ামী লীগকে ফেরানোর স্বপ্ন দেখে, তাদের সে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।"
সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউছুপ, জেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম, শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা সামাউন হাসান এবং ছাত্রশিবিরের শহর সেক্রেটারি শফিকুল ইসলাম-সহ অন্যান্য নেতৃবৃন্দ।