গণকন্ঠ প্রতিবেদক

মোঃ শাহআলম মোল্লা, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:১৪ পিএম

অনলাইন সংস্করণ

#

হাঁস-মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

ছবি: সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য সাত দিনব্যাপী 'হাঁস-মুরগী পালন' বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় বেকার যুবকদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে এই বিশেষ কোর্সের আয়োজন করা হয়।


​বিষয়: অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স (হাঁস-মুরগী পালন)।


​মেয়াদ: ৭ (সাত) দিন।


​আয়োজনে: যুব উন্নয়ন অধিদপ্তর, আগৈলঝাড়া, বরিশাল।


​স্থান: ১নংরাজিহার ইউনিয়ন কার্যালয়/মিলনায়তন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন আগৈলঝাড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব লিখন বনিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের যুব উন্নয়নের সহকারী পরিচালক জনাব মোঃ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ রফিকুল ইসলাম সরদার।


​উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, বর্তমান সময়ে কৃষিনির্ভর অর্থনীতির বিকাশে হাঁস-মুরগী পালন একটি লাভজনক পেশা। প্রশিক্ষিত যুবসমাজ এই প্রযুক্তি কাজে লাগিয়ে একদিকে যেমন পুষ্টির চাহিদা মেটাতে পারবে, অন্যদিকে নিজেরাও স্বাবলম্বী হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। প্রশিক্ষণে উন্নত জাতের হাঁস-মুরগী পালন, রোগবালাই ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ সম্পর্কে হাতে-কলমে শিক্ষা প্রদান করা হবে।