হবিগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ের সৌন্দর্য বর্ধন কার্যক্রম পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ) তিনি কার্যালয় প্রাঙ্গণে চলমান উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের কাজ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে নিজ হাতে একটি কৃষ্ণচূড়া ফুল গাছের চারা রোপণ করেন।
পুলিশ সুপার বলেন, একটি পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক কর্মপরিবেশ দায়িত্ব পালনে ইতিবাচক প্রভাব ফেলে। কার্যালয় প্রাঙ্গণকে আরও মনোরম ও পরিবেশবান্ধব করে তুলতে জেলা পুলিশের পক্ষ থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাখী রানী দাস এবং অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, প্রাঙ্গণের সৌন্দর্য বৃদ্ধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির ফুল ও ছায়া গাছ রোপণ করা হচ্ছে। পাশাপাশি আগত সেবাগ্রহীতাদের জন্য একটি পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে হবিগঞ্জ পুলিশ শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষা নয়, বরং সামাজিক ও পরিবেশগত দায়িত্বেও সচেষ্ট।