প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
ছবি:গণকণ্ঠ
রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ০৬ (চারঘাট-বাঘা) আসনের এমপি আবু সাঈদ চাঁদ। অনুষ্ঠানে তিনি বলেন, আমার জানা মতে লালপুরের পর বাঘায় তুলনামূলক বেশি হ্যাকার সক্রিয় রয়েছে। খুব শিগগিরই থানার ওসির সঙ্গে সমন্বয় করে হ্যাকার ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন,ডিজিটাল প্রতারণা, ইমু-বিকাশ হ্যাকিং, চাঁদাবাজি, সন্ত্রাস ও অবৈধ কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। সে যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। ইমু বিকাশ হ্যাকিং, চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা শুরু হয়েছে জণগণের ভোটে বিজয়ের পর থেকেই ।
সবশেষে তিনি বলেন, বিভিন্ন প্রকল্প টিআই-কাবিখা কাজ গুলো মানসম্পন্ন সঠিক ভবে করতে হবে। জণগণের উন্নয়ন প্রকল্পে নয়-ছয় হলেই কঠর ব্যবস্থা নেওয়া হবে, উক্ত সভায় উপস্থিত প্রশাসন ইন্জিনিয়ার ও সংশ্লিষ্ট কতৃপক্ষ কে কড়া হুশিয়ারী দেন, ঠিকাদার যে কোন দলের হোক না কেন আমরা কাজ চাই কোন কারচুপির সহ্য করা হবে না আমার এলাকায়।