প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ , ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ
ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে লবিং করার অভিযোগ অস্বীকার করেছে সৌদি আরব। এমন দাবি করা সাম্প্রতিক প্রতিবেদনগুলো মিথ্যা বলেও উল্লেখ করেছে রিয়াদ।
ওয়াশিংটনে সৌদি দূতাবাসের মুখপাত্র ফাহাদ নাজার বলেছেন, তেহরানের সঙ্গে একটি বিশ্বাসযোগ্য চুক্তিতে পৌঁছাতে রিয়াদ ধারাবাহিকভাবে কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে এসেছে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে নাজার বলেন, “ইরানের সঙ্গে একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছাতে কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে সমর্থন দেয়ার ক্ষেত্রে সৌদি আরব বরাবরই ধারাবাহিক ছিল।”
তিনি আরও বলেন, “ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের সব ধরনের যোগাযোগে আমরা কখনই প্রেসিডেন্টকে ভিন্ন নীতি গ্রহণের জন্য চাপ দিইনি।”
দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের পর এই মন্তব্য করেন নাজার। ওই প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে অবগত চারজনের বরাত দিয়ে বলা হয়, ইসরায়েল ও সৌদি আরবের কয়েক সপ্তাহ লবিংয়ের পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে হামলা চালান।