প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ , ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ
ছবি : সংগৃহীত
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সর্বোচ্চ চার সপ্তাহ স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
আলোচনার পথ খোলা আছে কিনা— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি এখনও আলোচনার পক্ষে। তবে তা দ্রুতই শুরু হবে কিনা, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট।
তিনি বলেন, এটি সব সময়ই চার সপ্তাহের একটি প্রক্রিয়া ছিল। আমরা হিসাব করে দেখেছি, এটি চার সপ্তাহের মতোই সময় নেবে। দেশটি শক্তিশালী ও বড় হলেও পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে চার সপ্তাহ বা তার কম সময় লাগবে।
ট্রাম্প আরও বলেন, তারা (ইরান) আলোচনা করতে চায়। কিন্তু আমি বলেছি, তোমাদের গত সপ্তাহেই কথা বলা উচিত ছিল, এই সপ্তাহে নয়।