গণকন্ঠ প্রতিবেদক

রবিউল মোল্লা, শরীয়তপুর প্রতিনিধি।

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:৩৫ পিএম

অনলাইন সংস্করণ

#

জাজিরায় ৩৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি; গণকন্ঠ

শরীয়তপুরের জাজিরায় মাদকবিরোধী অভিযানে ৩৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন মাদবর (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি)  রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে উপজেলার দুর্বাডাঙ্গা বাজার এলাকায় অভিযান পরিচালনা তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত সুমন মাদবর (৪০) জাজিরা থানাধীন বুধাই মাদবর কান্দি গ্রামের  সোনা মিয়া মাদবরের ছেলে। 


জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুর্বাডাঙ্গা বাজারের তিন রাস্তার মোড় সংলগ্ন পাকা সড়ক থেকে সুমন মাদবরকে আটক করে জাজিরা থানা পুলিশের একটি দল । পরে তার তাকে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৩৪ (চৌত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগভাবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় জাজিরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


এ বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ্ আহাম্মদ বলেন, “মাদক নির্মূলে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে পুলিশের সহযোগিতা করার আহ্বান জানাই।”