গণকন্ঠ প্রতিবেদক

হৃদয় আহমেদ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

প্রকাশিত: ০১ মার্চ ২০২৬ , ০৭:৪২ পিএম

অনলাইন সংস্করণ

#

জামালপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি নজরুল বিশ্ববিদ্যালয় এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি; গণকন্ঠ

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জামালপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১লা মার্চ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবন সংলগ্ন এলাকায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জামালপুর জেলা থেকে আগত সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।


উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন ড. এমদাদুর রাশেদ সুখন, চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক রাশেদুর রহমান, একাউন্টিং ও তথ্য পদ্ধতি বিভাগের প্রভাষক মোঃ খালেদ হাসান। আরও উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সহকারী পরিচালক (অডিট) মোঃ সুমন। 


পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের পাশাপাশি জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের ঐক্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।

 

তাছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত চারুকলা অনুষদের ডিন ড. এমদাদুর রাশেদ সুখন বলেন, " জেলা ছাত্র কল্যাণ সংস্থার মতো সংগঠন শুধু নিজের জেলার মানুষকে চেনায় এমন নয়। জেলা ছাত্র কল্যাণ সংগঠনে যুক্ত থাকার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অনেক অজানা বিষয় নিজের জেলার শিক্ষক কর্মকর্তার সাথে সমন্বয়ের মাধ্যমে জানা যায়। তিনি জেলার সকল শিক্ষার্থীদেরকে সংগঠনের সাথে যুক্ত থাকার পরামর্শ দেন।"


অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরা সংগঠনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসার  করে ভবিষ্যতেও জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার আহ্বান জানান।


সবশেষে জামালপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি হৃদয় আহমেদ তার বক্তব্যে বলেন, " আমরা আমাদের কার্যক্রম শুধুই ইফতার বা বিভিন্ন খাওয়াদাওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখবো না। 

নজরুল বিশ্ববিদ্যালয়ে জামালপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করার পাশাপাশি তাদের ভবিষ্যত পরিকল্পনা প্রণয়ন কার্যক্রমকে সহজ করতে বিভিন্ন ক্যারিয়ার দিকনির্দেশনামূলক কার্যক্রম আয়োজনের চেষ্টা করবো। তারপর জেলার সকল শিক্ষার্থীদের তার সাথে থাকার আহ্বান করেন।"


 পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


সবশেষে অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠান শেষ হয়।