আব্দুর রাজ্জাক, জামালপুর প্রতিনিধি।
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ , ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
ছবি; গণকন্ঠ
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে জামালপুর পৌরসভাধীন চন্দ্রা উত্তরপাড়া এলাকায় ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রোববার (১ মার্চ ২০২৬) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় স্থানীয় বাসিন্দা মোঃ নজরুল ইসলাম (৫৫)-এর দেহ ও বসতবাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামত জব্দ করে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় মাদক কেনাবেচার অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণ:
মামলা নং-০৪
তারিখ: ০১/০৩/২০২৬
জি আর নং-১৩২/২০২৬
আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।