গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ , ০৯:০৩ পিএম

অনলাইন সংস্করণ

#

জাতীয় সংসদের হুইপ হলেন নুরুদ্দিন অপু

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ (হুইপস) অর্ডার, ১৯৭২ (১৯৭২ সালের পি.ও. ৬৪) এর ধারা ৩(১) অনুযায়ী রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য ৬ জন সংসদ-সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

হুইপ হিসেবে নিয়োগ পাওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। তারা এ নিয়োগকে শরীয়তপুরবাসীর জন্য গৌরবজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।