গণকন্ঠ প্রতিবেদক

তাসনিম মুহসিন, ঝিনাইদহ প্রতিনিধি।

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৪০ এএম

অনলাইন সংস্করণ

#

ঝিনাইদহে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ছবি; সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে  তাবাসসুম খাতুন (৪) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জের বারবাজার এলাকার আব্দুল জব্বার প্রাথমিক বিদ্যালয়ের পিছন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা । শিশু তাবাসসুম বারবাজার এলাকার বাদেডিহি গ্রামের নজরুল ইসলামের মেয়ে। 

জানাগেছে, গতকাল (বুধবার) বিকাল ৩ টার দিকে বাড়ির পাশে খেলা করার সময় নিখোঁজ হয় শিশু তাবাসসুম । এ দিন সন্ধা পর্যন্ত অনেক খোঁজাখুজি করেও তাকে পায়নি পরিবার । ওই দিন সন্ধায় শিশুটির সন্ধান চেয়ে ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেন স্থানীয় একাধিক মানুষ। ঘটনার পর আজ (বৃহস্পতিবার) সকালে স্থানীয় আব্দুল জব্বার প্রাথমিক বিদ্যালয়ের পিছন থেকে মুখ বাঁধা অবস্থায় একটি রক্তমাখা বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা । বস্তা খোলার পর শিশুটির রক্তাক্ত মরদেহ সনাক্ত করে স্থানীয়রা । 


এ ব্যাপারে স্থানীয় সুবর্ণসারা পুলিশ ফাঁড়ির আইসি আশিক আহমেদ বলেন , শিশুটির গায়ে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ধারনা করছি তার সাথে খারাপ কিছু হয়েছে। ময়নাতদন্তের পরই বাকিটা জানা যাবে।