গণকন্ঠ প্রতিবেদক

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০৬ পিএম

অনলাইন সংস্করণ

#

কালিগঞ্জে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ইফতার ও দোয়া মাহফিল

ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় কালিগঞ্জে এতিম শিশুদের মাঝে ইফতার প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

৮ রমজান, ২৮ ফেব্রুয়ারি (শনিবার) দক্ষিণ শ্রীপুর আজিজীয়া সুন্নীয়া মাদ্রাসা ও এতিমখানায় এ কর্মসূচি পালিত হয়। উপজেলা মৌতলা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব কাজী আবু সাঈদ সোহেলের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।


ইফতার মাহফিলে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আবেগঘন ও মানবিক পরিবেশের সৃষ্টি হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসাটির প্রধান শিক্ষক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাবেক উপজেলা বিএনপির সদস্য সৈয়দ হাসনাত আলী, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস এম মাহমুদ হাসান মামুন, মথুরেশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জি এম নাহিদ ইমতিয়াজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম ও মো. রবিউল ইসলাম।


দোয়া মাহফিল শেষে এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার সম্পন্ন করা হয়।