কালিয়াকৈর প্রতিনিধি:
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈর সড়ক ও জনপথের ময়লার ড্রেনে পড়ে ১৫ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এসে এক ঘন্টার চেষ্টা চালিয়ে লাশ উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিক ভাবে নিহতের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ফুটপাত দিয়ে কিশোরটি হেটে যাচ্ছিল। এসময় একটি অরক্ষিত ড্রেনে ওই কিশোর পড়ে নিখোঁজ হয়। পরে বিষয়টি ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে লাশ উদ্ধার করে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ মরদেহ কালিয়াকৈর থানায় নেন।
কালিয়াকৈর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাছির আহমেদ ঢাকা পোষ্টকে বলেন, একটি শিশু ময়লার ড্রেনে পড়ে মারা গেছে। তাকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান।