গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০১ মার্চ ২০২৬ , ০৩:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

#

খামেনি হত্যায় ইসলামী আন্দোলনের নিন্দা

ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রোববার (০১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এ নিন্দা জানান।

তিনি বলেন, ইরান একটি স্বাধীন-সার্বভৌম দেশ। সেই দেশের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে হত্যা করা প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে।

বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চরমোনাই পীর আরও বলেন, মার্কিন-ইসরায়েলি এই বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে এবং এর অভিঘাত বিশ্বের সকলকেই স্পর্শ করবে। তাই এই সংঘাত বন্ধ করতেই হবে।

বিজ্ঞপ্তির শেষাংশে শোকাহত ইরানি জনতার প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন মুফতি রেজাউল করীম।