আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১ মার্চ ২০২৬ , ১২:৪৯ পিএম

অনলাইন সংস্করণ

#

খামেনি নিহত হওয়ার পর সর্বশেষ অবস্থা

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা নিহত হয়েছেন বলে একাধিক সূত্রে দাবি করা হয়েছে। এ ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে।

ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী প্রতিশোধের ঘোষণা দিয়ে জানিয়েছেতারা মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা অবস্থানকারী ২৭টি ঘাঁটি এবং তেলআবিবে ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেনইরান যদি খুব কঠোরভাবে আঘাত হানেতবে যুক্তরাষ্ট্র এমন শক্তি প্রয়োগ করবে যা আগে কখনও দেখা যায়নি।

ইরান সরকার জানিয়েছেনতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী পরিষদ দেশ পরিচালনা করবেযার মধ্যে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান রয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি২৪টি প্রদেশে হামলায় অন্তত ২০১ জন নিহত হয়েছেন।

পাল্টাপাল্টি হামলার জেরে কাতারসংযুক্ত আরব আমিরাতকুয়েতবাহরাইনজর্ডানসৌদি আরব ও ইরাকসহ বিভিন্ন দেশে মার্কিন ও ইসরায়েলি স্বার্থ লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। পরিস্থিতির প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।