গণকন্ঠ প্রতিবেদক

নারায়ন চন্দ্র রায়, খানসামা দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ , ০৪:০৫ পিএম

অনলাইন সংস্করণ

#

খানসামায় গাঁজাসহ যুবক আটক, ৭ দিনের কারাদণ্ড

দিনাজপুরের খানসামা উপজেলায় মাদক সেবনকালে গাঁজাসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আটক যুবকের নাম আতাউর রহমান (২৬)। তিনি উপজেলার ছাতিয়ানগড় গ্রামের বাসিন্দা এবং হাফিজুল ইসলামের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খানসামা থানা পুলিশের একটি দল উপজেলার ছাতিয়ানগড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আতাউর রহমানকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।


পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে খানসামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে দোষ স্বীকার করায় তাকে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ (দুইশ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মাদক নির্মূলে চলমান অভিযান অব্যাহত থাকবে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান সংশ্লিষ্টরা।