গণকন্ঠ প্রতিবেদক

নারায়ন চন্দ্র রায়, খানসামা দিনাজপুর

প্রকাশিত: ০১ মার্চ ২০২৬ , ০৭:৩৮ পিএম

অনলাইন সংস্করণ

#

খানসামায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ছবি সংগৃহীত

দিনাজপুরের খানসামা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ৪ নং খামারপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের ডমটারীর মোড় সংলগ্ন এলাকায়।


ক্ষতিগ্রস্ত ব্যক্তি মো. রশিদুল ইসলাম (পিতা: মৃত ফজু ইসলাম)। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে তার বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং দাউদাউ করে জ্বলতে থাকে। আগুনের তীব্রতায় ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্রসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


এলাকাবাসী দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।


ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে।