গণকন্ঠ প্রতিবেদক

বিপুল হোসেন সৈকত, বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:০৩ পিএম

অনলাইন সংস্করণ

#

কৃষকের ছদ্মবেশে মাদক মামলার আসামিকে ধরলেন বাঘা থানা পুলিশ

ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘা থানার বিশেষ অভিযানে গ্রেফতার- ০৬, রাজশাহী পুলিশ সুপারের দিকনির্দেশনায় ও বাঘা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে বাঘা থানার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে গত ইংরেজি ২৪/২/২০২৬ তারিখ হইতে এখন পর্যন্ত সর্বমোট ০৬ জন আসামিকে গ্রেফতার করা হয়।

তারা প্রত্যেকেই ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিল। তাদের মধ্যে বাজুবাঘার ফারদিন আহমেদ সৌমেন, আড়ানি পৌরসভার রাকিবুল ইসলাম রাকিব, বাঘা পৌরসভার রুনা বেগম ও মরিয়ম বেগম এবং আরানি পৌরসভার আনিছ আলীদেরকে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। আড়ানী পৌরসভার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মামুনকে বিক্ষ আদালতে সোপর্দ করা হইতেছে। 


একটি প্রেসবিজ্ঞপ্তিতে বাঘা থানার অফিসার ইনচার্জ বলেন, প্রিয় বাঘা উপজেলা সম্মানিত নাগরিকবৃন্দ আমরা অত্র এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করুন।