গণকন্ঠ প্রতিবেদক

মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:২৫ পিএম

অনলাইন সংস্করণ

#

কুড়িগ্রাম বর্ণাঢ্য আয়োজনে এনসিপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ছবি সংগৃহীত

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সংগঠনটির জেলা কার্যালয়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল চারটায় এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার শেষে সংগঠনটির জন্মদিনের কেক কাটার আয়োজন করা হয়। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা সংগঠনটি দোয়া মাহফিলে সকল জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং আহত জুলাই যোদ্ধাদের রোগমুক্তিসহ দেশবাসীর জন্য দোয়া করেন।


এনসিপির জেলা শাখার সিনিয়র আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলের সভাপতিত্বে আলোচনা রাখেন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ, উপজেলা শাখার আহ্বায়ক রাজু আহমেদ, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, যুবশক্তির সদস্য সচিব তারিকুজ্জামান তমাল প্রমুখ।


অনুষ্ঠানে এনসিপি ও অঙ্গসংগঠনের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।