গণকন্ঠ প্রতিবেদক

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম প্রতিনিধি।

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:১৯ এএম

অনলাইন সংস্করণ

#

কুড়িগ্রাম উলিপুরে ঐতিহ্যবাহী ২ মন্দিরের মূর্তিসহ পূজার সামগ্রী চুরি

ছবি; গণকন্ঠ

কুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহী মুন্সিবাড়ী জমিদার বাড়ি এলাকায় অবস্থিত দুইটি প্রাচীন মন্দিরে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে বুধবার সকাল ৬ টার মধ্যে কোনো এক সময় দু*র্বৃত্তরা এ ঘটনা ঘটেছে বলে মন্দির কমিটিসহ স্থানীয়রা অভিযোগ করেছেন। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


জানা গেছে, মঙ্গলবার রাতের কোন এক সময় উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের প্রাচীন মুন্সিবাড়ী চত্বরে অবস্থিত লক্ষ্মী নারায়ণ জিও মন্দির ও গৌড় নিতাই মন্দিরে প্রবেশ করে মূল্যবান মূর্তি ও পূজার সামগ্রী চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।


বুধবার সকালে মন্দিরে পূজা দিতে এসে পু‌রো‌হিত ও এলাকাবাসী মন্দিরের দরজা খোলা ও ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে খোঁজ নিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা।


 এ সময় লক্ষ্মী নারায়ণ জিও মন্দির থেকে একটি পূজার ঘণ্টা, একটি কাঁসি, একটি শঙ্খ ও একটি কর্তাল। অপরদিকে গৌড় নিতাই মন্দির থেকে কাসার তৈরি একটি গোপালের মূর্তি (যার ওজন আনুমানিক ৫০০ গ্রাম) এবং প্রায় এক কেজি ওজনের গৌড়-নিতাইয়ের দুটি মূর্তি চু*রি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।


মন্দির দুটির মূর্তি ও পূজা সামগ্রী কেবল ধর্মীয় নয়, ঐতিহাসিক মূল্যও বহন করে। দ্রুত চো,রদের শনাক্ত করে চু,রি হওয়া মূর্তি ও সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি গৌরঙ্গ চন্দ্র সরকার বলেন, মন্দিরের পুরোহিত পঙ্গ চন্দ্র মোহন্ত বাদী হয়ে মামলা করবেন। তবে কারো প্রতি আমাদের সন্দেহ নেই। কে বা কারা এই কাজটি করেছে।


উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ ইবনে সিদ্দিক জানান, এ ঘটনায় মন্দিরের পুরোহিত বাদী হয়ে অজ্ঞাতনামা চোর/চোরেরাদের বিরুদ্ধে মামলা থানায় করেছেন । আমরা চোরদের ধরতে চেষ্টা চালাচ্ছি । ঘটনাটি অত্যান্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে।