গণকন্ঠ প্রতিবেদক

মাসুদ রেজা ফিরোজী, মাদারীপুর জেলা প্রতিনিধি:

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:৪০ পিএম

অনলাইন সংস্করণ

#

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৩

ছবি: সংগৃহীত

ঢাকা—বরিশাল মহাসড়কের মাদারীপুরের মেলকাই এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছে। এসময়ে আহত হয়েছে প্রায় ১৩ জন।

পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। নিহতদের লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। আহতদের আসে পাশের বিভিন্ন হাসপাতালসহ ক্লিনিক গুলোতে চিকিৎসা দেয়া হচ্ছে।


প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ইমরান পরিবহনের একটি বাস ঢাকা—বরিশাল মহাসড়কের মাদারীপুরের মেলকাই এলাকায় আসলে সামনে চাকা বাস্ট হয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বিআরটিসির যাত্রী বাহীবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। এসময় যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত ভ্যানও দুর্ঘটনার শিকার হয়েছে। ভ্যান ও দুইগাড়িতে থাকা প্রায় ১৩ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 


দুর্ঘটনার পর থেকেই ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া ছিল। তবে বাস দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ দ্রুত চেষ্টা করেছেন।