প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ , ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
ওমানের মাস্কাট উপকূল থেকে প্রায় ৫২ নটিক্যাল মাইল দূরে একটি তেলের ট্যাংকারে বিস্ফোরক বোঝাই নৌকা দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় একজন ক্রু সদস্য নিহত হয়েছেন। বাকি ২১ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
Oman Maritime Security Centre জানিয়েছে, হামলার ফলে ট্যাংকারটির ইঞ্জিন রুমে আগুন ধরে যায় এবং পরপর বিস্ফোরণ ঘটে। সংস্থাটি তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।
বিবৃতিতে বলা হয়, হামলার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয় এবং বাকি ২১ জন নাবিককে দ্রুত সরিয়ে নেওয়া হয়। নিহত ক্রু সদস্যের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
এদিকে Royal Navy of Oman–এর একটি জাহাজ ঘটনাস্থলে অবস্থান নিয়ে ট্যাংকারটির পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জাহাজটির ক্ষয়ক্ষতির মাত্রা এবং আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে কি না, তা যাচাই করা হচ্ছে।
ঘটনার পর ওই জলসীমা দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক ও পণ্যবাহী জাহাজের জন্য সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
সূত্র: আল-জাজিরা