প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
ছবিঃ গণকন্ঠ
নেত্রকোনার মোহনগঞ্জে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়-এর ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির ভর্তি কার্যক্রমে তদন্তে অনিয়মের অভিযোগের সত্যতা মিলেছে।
উপজেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি ভর্তি তালিকায় ২৪টি পারস্পরিক বদলির অসঙ্গতি শনাক্ত করে দুই শিক্ষক ও এক খণ্ডকালীন কম্পিউটার অপারেটরের সম্পৃক্ততার কথা উল্লেখ করেছে। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
গত ১৮ অক্টোবর এক অভিভাবকের লিখিত অভিযোগের পর বিষয়টি তদন্তে গড়ায়। পরে অভিযোগটি দুর্নীতি দমন কমিশন-এর ময়মনসিংহ কার্যালয়েও দাখিল করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন জানান, প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে এবং নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিভাবকরা স্বচ্ছতা নিশ্চিত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।