গণকন্ঠ প্রতিবেদক

মারুফ আলম, মাল্টিমিডিয়া রিপোর্টার:

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৩:২৭ পিএম

অনলাইন সংস্করণ

#

নারায়ণগঞ্জে শিশুখাদ্য প্রস্তুতে অনিয়ম, জরিমানা অর্ধলক্ষ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে অনিয়ম ধরা পড়ায় একটি শিশুখাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-১১, ভোক্তা অধিকার অধিদপ্তর ও জেলা প্রশাসন। 


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার দেলপাড়া এলাকায় লাবনী কনজুমার ফুড কম্পানি লিমিটেড নামের প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। পণ্যের গায়ে মেয়াদ না থাকায় তাদের জরিমানা করা হয়।



ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য প্রতিষ্ঠানটিকে সাবধান করা হয়। এ ছাড়া পণ্যগুলোতে বিভিন্ন ধরনের রং ও রাসায়নিক পদার্থ ব্যাবহার না করতেও নির্দেশ দেওয়া হয়। 

নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‍্যাব-১১।


র‍্যাবের ক্যাপ্টেন মো. রওনক এরফান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়।



পণ্যের গায়ে মেয়াদ না থাকায় তাদের জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য প্রতিষ্ঠানটিকে সাবধান করা হয়েছে। এছাড়া পণ্যগুলোতে বিভিন্ন ধরনের রং ও রাসায়নিক পদার্থ ব্যবহার না করতেও নির্দেশনা দেওয়া হয়।

নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক জানান, প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে দেখা যায় তাদের উৎপাদিত পণ্যের গায়ে কোনো তারিখ নেই।


অপরদিকে তাদের জুসের বোতলগুলো ফুড গ্রেড হিসেবেও পাওয়া যায়নি। এ কারণে জরিমানা করা হয়েছে তাদের।