লিয়াকত আলী, ডিমলা প্রতিনিধি।
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
ছবি; গণকন্ঠ
আজ ২৮ ফেব্রুয়ারী (শনিবার) নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া থেকে ৯ পিছ ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে(২৭ ফেব্রুয়ারি)সন্ধ্যায়, এসআই সাগরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন অবস্থায় আবু তাহেরকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আবু তাহের উপজেলার বন্দর খড়িবাড়ি গ্রামের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম কসির উদ্দিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ বিষয়ে ডিমলা থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, উপজেলাজুড়ে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
স্থানীয়রা জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক কারবারের অভিযোগ ছিল। পুলিশের এই অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছে।