গণকন্ঠ প্রতিবেদক

রবিউল মোল্লা, শরীয়তপুর প্রতিনিধি।

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:৪২ পিএম

অনলাইন সংস্করণ

#

নির্বাচনী দায়িত্ব প্রশংসিত হয়েছেন জাজিরা থানার ওসি: পেলেন সম্মাননা

ছবি; গণকন্ঠ

শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ আহাম্মদকে জানুয়ারি  মাসের সেরা অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষ নেতৃত্ব ও দায়িত্বশীল ভূমিকার জন্য তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।


এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে দায়িত্ব পালনকালে শৃঙ্খলা রক্ষা, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং পরিস্থিতি মোকাবিলায় দক্ষতার জন্য তাঁকে প্রশংসাপত্র প্রদান করা হয়। নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে তাঁর ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার রওনক জাহান ওসির হাতে সম্মাননা ও প্রশংসাপত্র তুলে দেন।