রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬ , ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
শরীয়তপুরের নড়িয়া থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) বিকেলে নড়িয়া-শরীয়তপুর সড়কের মশড়া বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতার কি তোরা হলো রাসেদ ছৈয়াল (২৮), পিতা- মোঃ ইসমাইল ছৈয়াল, গ্রাম- আনান্ড। রিফাত হাওলাদার (৩০), পিতা- মোঃ মিলন হাওলাদার, গ্রাম- পাচক গ্রাম উভয়েই নড়িয়া উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, শরীয়তপুর জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এর সার্বিক তত্ত্বাবধানে নড়িয়া থানা পুলিশের একটি চৌকস দল মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিল। বিকাল ৩:৪৫ ঘটিকার সময় নড়িয়া টু শরীয়তপুর গামী রাস্তার মশড়া বাজার চেকপোস্টে তল্লাশি চলাকালীন পেদা মার্কেট জামে মসজিদের পূর্ব পাশে জাহাজ্জীর পেদার বাড়ির গেটের সামনে থেকে ওই দুই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নড়িয়া থানার অফিসার ইনচার্জের (ওসি) মোঃ বাহার মিয়া বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আজই তাদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।